চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রাণের টানে প্রিয় ক্যাম্পাসে : রাঙ্গুনিয়ার সরফভাটা উচ্চ বিদ্যালয়ে মিলন মেলা

প্রকাশ: ২০১৮-১০-২০ ২১:২২:৪৫ || আপডেট: ২০১৮-১০-২০ ২১:২২:৪৫

আব্বাস হোসাইন অাফতাব , রাঙ্গুনিয়া:

পাহাড়ী উঁচু ভূমি  সবুজ প্রকৃতির কোলে স্কুল। ভোর গড়িয়ে সকাল হওয়ার সাথে সাথে পুরনো শিক্ষার্থীরা আসতে থাকেন প্রিয় ক্যাম্পাসে। তারা আসেন সেই তারুণ্য-উদ্যমে। নবীন-প্রবীণের কোলাহলে মুখর হয়ে উঠে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় নামে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি। ১৯৬১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর অনগ্রসর গ্রামাঞ্চলে উচ্চ শিক্ষার আলো বিলিয়ে আসছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। শনিবার(২০ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “আস্থা অবিচলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

সকাল ১০ টার দিকে’ এসো খুঁজে ফিরি সেই স্কুল বেলা ‘ শিরোনামে বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা বের করা হয়।  বাদ্য-বাজনা, ব্যানার-ফেস্টুন ও নানা সাজে সজ্জিত হয়ে নবীন-প্রবীণ শত শত শিক্ষার্থী শোভাযাত্রায় অংশ নিয়ে প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠেন।  শোভাযাত্রাটি সরফভাটা সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে স্কুল মাঠে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠানস্থলে আসেন শিক্ষার্থীরা। অনেকে আবার বিদ্যালয়ের বিভিন্ন ভবন, সেই পুরোনো ক্লাস রুম, অফিস কক্ষ ঘুরে ঘুরে দেখেন। পুরোনো ক্যাম্পাসকে নতুন করে ক্যামরাবন্দী করে রাখতে ব্যস্ত ছিল। এ যেন এক মিলন মেলা। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে চেনা-অচেনা সতার্থীরা একে অপরের সাথে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও প্রাক্তন ছাত্র আবদুর রউফ ।

পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক  প্রাক্তন ছাত্র আবুল ফজলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কথা সাহিত্যিক ও চট্টগ্রাম সিটি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. হরিশংকর জলদাশ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক শামসুদ্দীন শিশির,  রাজনীতিক খালেদ মাহমুদ,  রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা। বক্তব্য দেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আহমদ সৈয়দ,  পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন বাদশা, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী, সংগঠনের সাধারন সম্পাদক জাহাঙ্গীর সেলিম,  আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন প্রমুখ।  আলোচনা সভা শেষে সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ৬০ বছর বয়সী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চিকিৎসক আবুল ফজল বলেন,  আগের চেহেরায় স্কুলটি নেই। রুপ বদলে গেছে স্কুলের।  মাটির ঘ্রান মাটির ঘরে ক্লাস করা এখন শুধু স্মৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *