আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১০-২০ ১৮:১৫:২৯ || আপডেট: ২০১৮-১০-২০ ১৮:১৯:১৪
লোহাগাড়ায় পুকুরে ডু্বে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। ২০অক্টোবর সকাল ১১টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সৈয়দ পাড়া এলাকায় ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ইশফা(১৮ মাস) সে পদুয়া ইউনিয়নের দরগাহ মুড়া এলাকার আবছার উদ্দিনের কন্যা। জানা যায় ঘটনার দিন সকালে সবার অগোচরে খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়ে পার্শ্বের পুকুরে পড়ে যায়।
তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক সূত্রে জানা গেছে, ইশফা গত ১৯ অক্টোবর আমিরাদ সৈয়দ পাড়ায় তার ফুফির বাড়ীতে মা`র সাথে বেড়াতে যায়।