শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২০ ২২:০৪:৪১ || আপডেট: ২০১৮-১০-২০ ২২:০৬:২০
খাগড়াছড়ি,প্রতিনিধি॥
বিএনপি’র ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে, খাগড়াছড়ি জেলা মহিলা দল।
শনিবার ২০ অক্টোবর সকাল ১১টায় জেলা সদরের কলাবাগান এলাকায় পুলিশি বাঁধার মধ্যে দিয়ে এই মানববন্ধন করে তারা।
জেলা মহিলা দলের সাধারন সম্পাদীকা কুহেলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে জেলা মহিলা দলের নেত্রী মরিয়ম আক্তার মনি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল আলম, জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদীকা আকলিমা খানম প্রমুখ।
বক্তরা বলেন, এই সরকারের দেওয়া মিথ্যা রায় কেঁউ মেনে নেয়নি। এই রায়ের মাধ্যমে বিএনপিকে অচল করে দেয়ার অপ চেষ্টা করছে সরকার। এই রায় দিয়ে বিএনপিকে দমিয়ে রাখতে পারবেনা। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবেনা বলেও হুশিয়ারী দেন বক্তারা।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরি মাষ্টার, মোঃ বেলাল হোসেন, ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক এডভোকেট আঃ মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এম এন আফসার, আঃ রব রাজা, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ রহমত আলী, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আহসান উল্ল্যাহ মিলন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ সাহেদ হোসেন সুমন, জেলা স্বেছাসেবক দলের সভাপতি মোঃ নজুরুল ইসলাম, সাধারন সম্পাদক সাগর নোমান, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ হৃদয়, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান সরকার, জেলা তাতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক রোকন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম ভূইয়াসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ সংগঠেনর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।