চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

আজ দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন

প্রকাশ: ২০১৮-১০-২১ ১১:০৬:৫১ || আপডেট: ২০১৮-১০-২১ ১১:০৬:৫১

বীর কন্ঠ ডেস্ক :

আজ থেকে শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের ২৩তম ও শেষ অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টার পর এ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সূচী নির্ধারণ করা হবে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলে, এই অধিবেশন হবে দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন। সংসদের আইন শাখা সূত্র অনুযায়ী, চলতি অধিবেশনে বেশ কয়েকটি বিল পাশ হবে।

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ গত ৪ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, ৩০শে অক্টোবরের পর থেকে চলতি সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে। এ কারণে এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *