চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

এমএনপির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০১৮-১০-২১ ১২:১৭:৫৮ || আপডেট: ২০১৮-১০-২১ ১২:১৭:৫৮

নিউজ ডেস্ক:

আনুষ্ঠানিকভাবে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি (এমএনপি) সেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এমএনপি সেবা উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ও প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক প্রমুখ উপস্থিত ছিলেন।

চলতি মাসের ১ তারিখ থেকে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে বাণিজ্যিকভাবে বহুল প্রতীক্ষিত এমএনপি সেবা চালু করা হয়েছে। এর ফলে বাংলাদেশ এমএনপি সেবা দেওয়া ৭২তম দেশ হয়েছে।

এই সেবা চালু হওয়ার ফলে গ্রাহকরা তাঁর নাম্বার অপরিবর্তিত রেখেই যেকোনো কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করার স্বাধীনতা পাবেন। যা এর আগে নাম্বার পরিবর্তনের ঝামেলার জন্য সম্ভব ছিল না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ১ অক্টোবর তাদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমএনপি সেবা দেওয়ার ঘোষণা দেয়। বিটিআরসি গত বছরের নভেম্বরে লাইসেন্স ইস্যু করার মাধ্যমে ইনফোজিলিয়ন বিডি লিমিটেড ও টেলিটেক ডিওও, স্লোভেনিয়ার কনসোর্টিয়াম ইনফোজিলিয়ন টেলিটেক বিডিকে এমএনপি সেবা দেওয়ার কাজে নিযুক্ত করে।

প্রতিষ্ঠানটিকে লাইসেন্স পাওয়ার ১৮০ দিনের মধ্যে এ সেবা চালু করতে বলা হয়। কিন্তু মোবাইল ফোন অপারেটরদের অসহযোগিতার কারণে তারা এ আদেশ বাস্তবায়ন করতে পারেনি।

বিটিআরসি জানায়, বর্তমানে ৭২টি দেশে এমএনপি সেবা চালু রয়েছে। পাকিস্তানে ২০০৭ সালে ও ভারতে ২০১১ সালে এ সেবা চালু করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *