চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে বিএনপির কালো পতাকা মিছিল ও সমাবেশ

প্রকাশ: ২০১৮-১০-২১ ২১:২৪:৪৪ || আপডেট: ২০১৮-১০-২১ ২১:২৪:৪৪

শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফরমায়েশি রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৭ জনের  যাবজ্জীবন কারাদণ্ড ও বাবর সহ ১৯ জনের মৃত্যুদণ্ড প্রদানের প্রতিবাদে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা  বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

রবিবার ২১ অক্টোবর সকাল ১১টায় জেলা শহরের মিল্লাত চত্ত্বর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালো পতাকা মিছিল নিয়ে মহা সড়কে উঠতে গেলে গণপূর্ত বিভাগ কার্যালয়ের সামনে পুলিশ বাঁধা দেয়। পরে পুলিশি বাঁধা উপেক্ষা করে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, জেলা স্বেছাসেবক দলের সাধারন সম্পাদক মোঃ সাগর নোমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল আলম প্রমুখ।

 

বক্তরা বলেন, সরকার সবকিছু নিজের করার জন্য বিএনপির উপর অন্যায় ভাবে অত্যাচার করছে। মিথ্যা রায়, বানোয়াট মামলা আর স্বরযন্ত্র করে পেঁচিবাদী শেখ হাসিনার সরকার বিএনপিকে কোনো কিছুতে দমিয়ে রাখতে পারবেনা। এই রায়ের মাধ্যমে বিএনপিকে অচল করে দেয়ার অপ চেষ্টা করছে সরকার। এই সরকারের দেয়া মিথ্যা রায় কেঁউ মেনে নেয়নি। আমরা এই রায় মানিনা। এই পেঁচিবাদী সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবেনা বলেও হুশিয়ারী দেন বক্তারা।

 

এসময়, জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরি মাষ্টার, মোঃ বেলাল হোসেন, মোসলেম উদ্দিন চেয়ারম্যান, মংসাথোয়াই চৌধুরী ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক এম এন আফসার, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ রহমত আলী, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আহসান উল্ল্যাহ মিলন, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা স্বেছাসেবক দলের সভাপতি মোঃ নজুরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ সাহেদ হোসেন সুমন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদিকা কুহেলী দেওয়ান, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান সরকার,  জেলা তাতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক রোকন চৌধুরীসহ জেলা, উপেজলা ও পৌর বিএনপি, অঙ্গ সংগঠেনর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *