চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে রাস্তা পারাপারে এক পথচারী নিহত

প্রকাশ: ২০১৮-১০-২১ ১৯:৩৩:৩৯ || আপডেট: ২০১৮-১০-২১ ১৯:৩৩:৩৯

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় ২১ অক্টোবর সকাল ৭ টায় রাস্তা পারা পারাপারের সময় কক্সবাজার মুখি মিনি পিকআপের ধাক্কায় শেফালী শর্মা (৮০) নামের এক মহিলা ঘটনাস্থলে মারা গেছে। শেফালী শর্মা সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকার বিশ্বজিৎ শর্মার স্ত্রী বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে শেফালী শর্মা তার মেয়ের বাড়ী চন্দনাইশে সুচিয়া গ্রামে বেড়াতে  আসে। ২১ অক্টোবর সকালে সাতকানিয়ার বাজালিয়া বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় রাস্তা পারাপারের সময় কক্সবাজার মুখী বেপারোয়া একটি পিকআপ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যান।পরে দোহাজারী হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘাতক গাড়িটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। তবে ড্রাইভার হেলপার পালিয়ে যায়।

এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,গাড়িটি উদ্ধার করা হলো ড্রাইভার হেলপার পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *