চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

মালয়েশিয়ায় ভূমিধসে তিন বাংলাদেশিসহ নিহত ৯

প্রকাশ: ২০১৮-১০-২১ ১২:২৯:৩৮ || আপডেট: ২০১৮-১০-২১ ১২:২৯:৩৮

বীর কন্ঠ ডেস্ক :

মালয়েশিয়ায় ভূমিধসে তিন বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়েছেন। টুইন হিলস এক্সপ্রেসওয়ে প্রকল্পের সাইটে নির্মাণস্থলে এ দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১০ জন। শুক্রবার পেনাং রাজ্যের জালান বেরকামবার পায়া টেরাবোং রিলাউর কাছে এ ঘটনা ঘটে।

নিহত তিন বাংলাদেশি হলেন- যশোর ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে উজ্জ্বল হোসেন (৩০), পানিসারা ইউনিয়নের মোহিনিকাটি গ্রামের রবিউল ইসলামের ছেলে রাহাতজান আলী (২৫) এবং ঝিকরগাছা সদর ইউনিয়নের সাগরপুর গ্রামের মোজাহারুল ইসলামের ছেলে আখতারুজ্জামান (৩৫)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *