প্রকাশ: ২০১৮-১০-২২ ২২:১৩:৫৯ || আপডেট: ২০১৮-১০-২২ ২২:১৩:৫৯
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
আধ্যাত্বিক ,অরাজনৈতিক ও ত্বরিক্বত ভিত্তিক সংগঠন আনজুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। কমিটিতে পূনরায় রাহাতিয়া নঈমীয়া নক্সবন্দীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমীকে চেয়ারম্যান ও সৈয়্যদ মুহাম্মদ নিজাম উদ্দিন নঈমীকে মহাসচিব নির্বাচিত করে ৫১ সদস্যবিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। রোববার (২১অক্টোবর) রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবার শরীফে কমিটি গঠন বিষয়ক সভায় সর্ব সম্মতিক্রমে তাঁদের এই দায়িত্ব দেয়া হয়।