প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২২ ১৩:০৭:৩৮ || আপডেট: ২০১৮-১০-২২ ১৩:০৮:১৮
প্রদীপ শীল, রাউজান:
রাউজানে ভাসুরের দারালো কুরের আঘাতে ছোট ভাইয়ের স্ত্রীর স্পর্শকাতর স্থানে কর্তনের অভিযোগে তিনকে আটক করেছে রাউজান থানা পুলিশ। ২২ অক্টোবর আটককৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। জানা যায়, গত ১৮ অক্টোবর সকালে এই ঘটনা ঘটে রাউজান পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মন্টু ঘোষের বাড়িতে। স্থানীয়রা জানিয়েছে পারিবারিক কলহের জের ধরে স্থানীয় নিরঞ্জন দাশের পুত্র বিকাশ দাশ ছোট ভাই বিজয় দাশ তপু ও তার স্ত্রী মুন্নি দাশকে এলোপাতারি ছুরি ও কুর দিয়ে আঘাত করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে প্রানে রক্ষা পায় এই দম্পতি। গুরুতর আহত তপু-মুন্নি দম্পতিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন বলে জানা গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নূর নবী জানিয়েছেন, ভাসুর কর্তৃক ছোট ভাইয়ের স্ত্রীর বুকের বাম পাশের স্পর্শকাতর স্থানে দারালো কুর দিয়ে আঘাত ও ছোট ভাইকে একই ভাবে আঘাতের ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। তারা হলো বিকাশ দাশ (৪৫), পিতা- নিরঞ্জন দাশ, নয়ন দাশ, পিতা বিকাশা দাশ, চন্দন দাশ পিতা- চিত্তরঞ্জন দাশ উভয় সাং সুলতানপুর। তিনি জানান, এই মামলায় আসামী করা হয়েছে দেবী দাশ ও পম্পি দাশ নামে আরো দু’জনকে।