আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২২ ২২:৩১:৩৯ || আপডেট: ২০১৮-১০-২২ ২২:৩১:৩৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে পটিয়ায় আজ উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা বিষয়ে সচতেনতামূলক এক মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা মো. রাসেলুল কাদের। বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মইন উদ্দিন মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, ট্রাফিক বিভাগের টিআই দক্ষিণ আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা ফজল আহমদ, মুক্তিযোদ্ধা আমিনুল হক, মেম্বার সমিতির সাবেক সভাপতি জাফর আহমদ ভুলু, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, তথ্য কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ। এতে বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ও জন নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের প্রশিক্ষিত করতে হবে। অদক্ষ চালকের কারণে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। এজন্য সরকার আইন করলেও অনেক ক্ষেত্রে অজ্ঞতার কারণে দূর্ঘটনা লেগেই থাকে। এর থেকে উত্তোরণে চালকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়াতে হবে। পরে একটি র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।