চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বেলাল আহমদ বিশেষ প্রতিনিধি

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ: ২০১৮-১০-২২ ০৫:০০:৪৩ || আপডেট: ২০১৮-১০-২২ ০৫:০০:৪৩

বান্দরবান শহরের কাছে লালব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।রোববার রাত সাড়ে ৯টায় যাত্রীবাহী একটি গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংছড়ি উপজেলার বিজয়পাড়ার সুমন তঞ্চঙ্গা (২২) এবং ওয়াগ্যাইপাড়ার বনফুল তঞ্চঙ্গা (২৪)।

তিনি জানান, নিহতরা মোটরসাইকেলযোগে রেইছা এলাকা থেকে বান্দরবান হয়ে রংছড়িতে যাচ্ছিল।

দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেছে। যাত্রীবাহি গাড়িটি আটক করতে পারেনি পুলিশ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *