চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

মাইজভান্ডারী তরিক্বার মাধ্যমে আদর্শিক মু’মিন হওয়া সম্ভব

প্রকাশ: ২০১৮-১০-২২ ২২:৪০:১৮ || আপডেট: ২০১৮-১০-২২ ২২:৪০:১৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ার সুচক্রদন্ডীতে মাইজভান্ডার দরবার শরীফের বিশ্ব অলি শাহেন শাহ হজরত জিয়াউল হক শাহ মাইজভান্ডারীর খেলাফত প্রাপ্ত খলিফা জাফর আহমদ মাইজভান্ডারীর মাজার জেয়ারত করেছেন আওলাদে মাইজভান্ডারী মুর্শিদে বরহক রাহবারে আলম হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী। এসময় হাজার হাজার ভক্ত অনুরক্ত হুজুর কেবলার রুহানী ফয়েজ হাসিলে জাফর ভান্ডারে সমবেত হয়। হুজুর কেবলা জাফর ভান্ডারে পদার্পণ করলেই তাকে পুস্পাঞ্জলী দিয়ে স্বাগত জানান জাফর মামার দুই শাহজাদা দিদারুল আলম শাহ মাইজভান্ডারী ও শাহজাদা মনজুরুল আলম শাহ মাইজভান্ডারী। এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, আওয়ামীলীগ নেতা এমএনএ নাছির, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক সেন, জয়নাল আবেদীন আংগুর, গাউছিয়া হক কমিটির নাছির উদ্দিন, আবু জাফর, সাইফুল ইসলাম সোহেল, আবদুল মান্নান, দিদারুল আলম, শফিকুল ইসলাম প্রমুখ। পরে হুজুর কেবলা দেশ জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন। এতে মেহমানে আলা হযরত সৈয়্যদ মুহাম্মদ হাসান (মা:জি:আ:) মাইজভান্ডারী বলেন, মাইজভান্ডারী তরিক্বা এমন একটি তরিক্বা যেখানে ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে আল্লাহর অলি রাসূলের দিক নির্দেশনার অনুশীলন করা হয়। তিনি এ তরিক্বার মাধ্যমে রাসূল ও আল্লাহকে পাওয়া সহজ পন্থা বলে উল্লেখ করেন এবং সকলকে এ তরিক্বা অনুসরণের মাধ্যমে প্রকৃত মু’মিন বান্দা হিসেবে গড়ে উঠার আহবান জানান। এতে ২৭ অক্টোবর শনিবার জাফর মামা মাইজভান্ডারীর বার্ষিক ওরশ সফল করার জন্য সফলের জন্য দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *