চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে নিরাপদ সড়ক নিশ্চিত করণে উপজেলা প্রশাসনের প্রচারপত্র বিলি

প্রকাশ: ২০১৮-১০-২২ ১৭:৩৯:৩৯ || আপডেট: ২০১৮-১০-২২ ১৭:৩৯:৩৯

প্রদীপ শীল, রাউজান :

চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান মুন্সিরঘাটা সহ বিভিন্ন সড়কে নিরাপদ সড়ক নিশ্চিত করনে প্রচার পত্র বিলি করেছেন রাউজান উপজেলা প্রশাসন। ২২ অক্টোবর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কে চলাচলকৃত যানবাহন ও যাত্রী সাধারনের মাঝে প্রচারপত্র (লিপলেট) বিতরন করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) জোনায়েদ কবির সোহাগ। দেশব্যাপি চলা কার্যক্রমের অংশ হিসাবে রাউজানেও এ কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ স্কাউটস ও বাংলাদেশ গার্ল গাইড রাউজানের নেতৃবৃন্দ এতে অংশনেন। কার্যক্রমে সহযোগিতা করেন রাউজান থানা পুলিশ ও গহিরা হাইওয়ে থানা পুলিশ। রাউজান স্কাউটের সেক্রেটারী মাষ্টার দেলোয়ার, থানার এস আই সাইমুল,এ এস আই রতন চাকমা,যুবলীগ নেতা আব্দুল লতিফ,সাংবাদিক শফিউল আলম,সাংবাদিক জাহেদুল আলম,সাংবাদিক এম বেলাল উদ্দিন কার্যক্রমে উপস্থত ছিলেন। এতে এসিল্যান্ড জোনায়েদ কবির সোহাগ সাংবাদিকদের জানান, সড়ক নিরাপদ রাখার জন্য আমাদের সকলের ভুমিকা রয়েছে। একতাবদ্ধভাবে কাজ করলে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।অনুমদনহীন ও ত্রুটিপূর্ণ যানবাহন,লাইসেন্স বিহীন ও অনভিজ্ঞ ড্রাইভার যেমন দূর্ঘটনার জন্য দায়ী,তেমনি ভাবে দায়ী পথচারী এবং যাত্রীগনের অসচেতনতা। তিনি বলেন সকলে মিলেই আনতে হবে পরিবর্তন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *