চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ার বেতাগী আস্তানা শরীফে তাফসীরে কানযুল ইমান বিতরণ

প্রকাশ: ২০১৮-১০-২২ ২২:৪৪:১৫ || আপডেট: ২০১৮-১০-২২ ২২:৪৪:১৫

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

পাঠক সৃষ্ঠি,পাঠাগার প্রতিষ্ঠা ও সুন্নি আকিদা ভিত্তিক বই পত্র ও প্রকাশনার প্রচার প্রসার কল্পে আল্লামা হযরত হাফেজ শাহ মুহাম্মদ বজলুর রহমানের (রাঃ) পাঠাগার ফাউন্ডেশনের উদ্যোগে বিশ^ বিখ্যাত তাফসীর “তাফসীরে কানযুল ইমান” বিতরণ করা হয়েছে। ইমামে আহলে সুন্নাত আ’লা হযরত আহমদ রেজা খান ফাজেলে বেরলভী (রহঃ) ওফাত শত বার্ষিকী ,উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন ও খিলাফত আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব আধ্যাতিœক সাধনার প্রাণ পুরুষ রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত হাফেজ শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) ও তাহার পিতা হয়রত শাহ রাহাত আলী (রহঃ) ও রাহনুমায়ে শরীয়ত ও তরিকত কুতুবে জমান মাওলানা মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) এর ওফাত বার্ষিকী স্বরণে আ’লা হযরতের অনন্য বিরচিত বিশ^ বিখ্যাত তাফসীর বিতরণ করা হয়। শুক্রবার (১৯ অক্টোবর)বেতাগী ইউনিয়নের বিভিন্ন মসজিদে তাফসির বিতরণ করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা হযরত হাফেজ শাহ মুহাম্মদ বজলুর রহমানের (রাঃ) পাঠাগার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) । এসময় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা গাজী শেরেবাংলা আজিজুল হক আলকাদেরী (রাঃ) এর বড় সাহেবজাদা আল্লামা আমিনুল হক আল কাদেরী । বিশেষ অতিথি ছিলেন এডভোকেট এ.এফ. মইনউদ্দিন আহমদ, প্রবীন সাংবাদিক এম.এ.কুদ্দুস , শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ আইয়ুব, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক ড. আবদুল মাবুদ, , লোহাগাড়া হযরত পেঠান শাহ (রহঃ) এর প্রপৌত্র শাহজাদা দোস্ত মোহাম্মদ কবির, কদলপুর দরবারের শাহজাদা আমিনুল হক শাহ হাসান, এ.এফ. মুহাম্মদুর রহমান,অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, দরবারের মেজ সাহেবজাদা শাহজাদা আহমদ উল্লাহ মুহাম্মদ জিয়াউর রহমান আবু শাহ , শাহজাদা মোহাম্মদ শাহ আহসান উল্লাহ (শাহচান্দ), শাহজাদা মোহাম্মদ মাহবুবুর রহমান(মওলানা), শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেটান শাহ, মাওলানা আরিফুর রহমান রাশেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *