চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের লিফলেট বিলি

প্রকাশ: ২০১৮-১০-২২ ২২:০৯:২৫ || আপডেট: ২০১৮-১০-২২ ২২:০৯:২৫

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রচার পত্র বিলি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। সোমবার (২২ অক্টোবর) সকাল ১১ টা থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচু বাগান, মরিয়ম নগর ইউনিয়নের চৌমুহনী, পৌরসভার রোয়াজার হাট, সরফভাটা ইউনিয়নের গোডাউন, পোমরা ইউনিয়নের গোচরা ও শান্তির হাট এলাকায় এসব প্রচার পত্র বিলি করা হয়। প্রচার পত্র বিলির পর নিরাপদ সড়ক নিশ্চিতকরনে বক্তব্য দেন ইউএনও। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আকতার, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা প্রকৌশলী দিদারুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ প্রমুখ। ৬ টি স্থানে প্রচারপত্র বিলিতে স্কাউটস সদস্য, বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। সহযোগিতা করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *