চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ

প্রকাশ: ২০১৮-১০-২২ ২২:০৪:৪৮ || আপডেট: ২০১৮-১০-২২ ২২:০৪:৪৮

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ অক্টোবর) সকালে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের মহাজন বটতল এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। অভিযানে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে স্থাপিত দুটি পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে সহযোগিতা করেন সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা ও থানার একদল পুলিশ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, ‘সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধ পাকা স্থাপনা করার অভিযোগে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের মহাজন বটতল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুটি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে এসময় পাকা স্থাপনা নির্মাণকারী কাউকে পাওয়া যায়নি। সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণকারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *