চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান

প্রকাশ: ২০১৮-১০-২২ ২২:১৮:২৮ || আপডেট: ২০১৮-১০-২২ ২২:১৮:২৮

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা(দক্ষিন-মধ্যম) শাখার অভিষেক অনুষ্ঠান সোমবার(২২ অক্টোবর) দুপুরে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচু বাগান খানকায়ে কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরীয়া মিলনায়তেন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো. জমির হোসেন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারন সম্পাদক এড্ভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন অর্থ সম্পাদক খোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব, দাওরায়ে দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল মালেক, চন্দ্রঘোনা মাদরাসা-এ-তৈয়্যবিয়া অদুদীয়া সুন্নিয়া মাদরাসার উপাধ্যক্ষ মুহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন, বক্তব্য রাখেন উপজেলা গাউছিয়া কমিটির সাধারন সম্পাদক আবু জাফর, নজরুল ইসলাম, এস এম জহিরুল ইসলাম, নুর মোহাম্মদ মেম্বার, সিরাজুল হক মাষ্টার, ইউছুফ মাষ্টার, আশরাফ উদ্দিন সরোয়ার, নুরুল আজিম, জসিম উদ্দিন শাহ, আবুল কালাম তালুকদার, মাওলানা ইলিয়াছ নঈমী, জামাল উদ্দীন, মওলানা আবদুল হালিম, আনোয়ার হোসেন তালুকদার, ক ম ফ ইকবাল হোসাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *