শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২২ ১৭:৫৭:০৪ || আপডেট: ২০১৮-১০-২২ ১৭:৫৭:০৪
খাগড়াছড়ি,প্রতিনিধি॥
২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত বাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলা শ্রমিক দল।সোমবার (২২ অক্টোবর) সকাল ১১টায় জেলা শহরের কলাবাগান এলাকার গনপূর্ত বিভাগের সামনে এ মানববন্ধন পালন করে সংগঠনটি।
জেলা শ্রমিক দলের সভাপতি আসলাম কালুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার পুলিশ লেলিয়ে দিয়ে বিএনপিকে শান্তিতে থাকতে দিচ্ছেনা। পুলিশ দিয়ে খাগড়াছড়িতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর অত্যাচার করছে সরকার। অনেক সহ্য করেছি এ অন্যায় অত্যাচার বিএনপি আর সহ্য করবেনা। শেখ হাসিনার লালিত পুলিশ বাহিনী দিয়ে মিথ্যা মামলা মোকদ্দমা করে আবারও যদি অন্যায় কিছু করে তাহলে পার্বত্যঞ্চল থেকে সরকার পতনের কঠোর কর্মসূচি দিতে বাদ্য হবেন বলে হুশিয়ারি দেন তিনি।
জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুর রহমান’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, যুগ্ম সম্পাদক মোঃ হাসান মাহমুদ প্রমুখ।
এসময়, খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।