চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

একুশে ও রোকেয়া পদকপ্রাপ্ত দম্পতিকে বসতবাড়ি দিল মহালছড়ি জোন

প্রকাশ: ২০১৮-১০-২৩ ১৯:৫৪:৪১ || আপডেট: ২০১৮-১০-২৩ ১৯:৫৪:৪১

শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥

সাহিত্য, সংস্কৃতি ও নারী জাগরণের বিশেষ অবদানের জন্য একুশে ও বেগম রোকেয়া পদকপ্রাপ্ত দম্পতির পাশে দাড়িঁয়েছে মহালছড়ি জোন। মহালছড়ি জোনের মৃত্যুঞ্জয়ী পচিঁশের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাহাড়ের সাংবাদিক ও লেখিকা দম্পতি শোভা রাণী ত্রিপুরা এবং মংছেনচিংকে বসতবাড়ি উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে মহালছড়ি উপজেলার ডা: মানিকটিলা এলাকায় নবনির্মিত বাড়ির উদ্বোধন করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক। এসময় মহালছড়ি জোনের অধিনায়ক লে: কর্ণেল মোশতাক আহমদ, মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানিয়ে শোভা রাণী ত্রিপুরা ও তার স্বামী মংছেনচিং রাখাইন বলেন, জরার্জীণ বাড়িটিকে বাসযোগ্য করে দেওয়ায় আমার পরিবার মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞ। মংছেনচিং রাখাইন ২০১৬ সালে একুশে পদক এবং ২০১৭ সালে শোভা রাণী ত্রিপুরা বেগম রোকেয়া পদকে ভূষিত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক গ্রহন করেন মংছেনচিং রাখাইন ও শোভা রাণী ত্রিপুরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *