শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৩ ২০:৫০:১০ || আপডেট: ২০১৮-১০-২৩ ২০:৫০:১০
শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥
সরকারের গৃহিত উন্নয়ন ও এসডিজি বাস্তবায়ন কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সকল দপ্তরের বিভাগীয় প্রধান, নির্বাচিত জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসক।
মঙ্গলবার দুপুরে মাটিরঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাশাসক মোঃ শহিদুল ইসলাম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মাদ আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ কান্তি চাকমা, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শামছুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরণজয় ত্রিপুরা, প্রেস ক্লাব সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন লিটন, ২০১ নং ধলিয়া মৌজার হেডম্যান চাইলাপ্র“ চৌধুরী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাশাসক শহিদুল ইসলাম বলেন, সরকারের গৃহিত উন্নয়ন কার্যক্রম ও এসডিজি বাস্তবায়নে সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার জনগনকে সম্পৃক্ত করার মাধ্যমে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌছতে চাই। সকলের সহযোগিতা ছাড়া কাঙ্খিত লক্ষ্য পুরন সম্ভব নয়। এসময় সরকারের বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে অন্যান্য বক্তারা বলেন, সরকার এই দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছে। আমরা আশাকরি সরকারের সাথে সকলে মিলে একযোগে কাজ করলে দেশকে আরো অনেকদূর এগিয়ে নেওয়া সম্ভব হবে।