চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কাইছার হামিদ

ব্যারিস্টার মইনুলকে দুপুরে আদালতে হাজির করা হতে পারে

প্রকাশ: ২০১৮-১০-২৩ ১২:৪০:৫৭ || আপডেট: ২০১৮-১০-২৩ ১২:৪০:৫৭

 

ডেস্ক রিপোর্ট:

মানহানির মামলায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার ব্যারিস্টার মইনুল হোসেনকে মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে আদালতে হাজির করা হতে পারে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সোমবার (২২ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে রংপুরে দায়ের করা মানহানির একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতারের পর ঢাকা মহানগর পুলিশের যুগ্মকমিশনার মাহবুব আলম জানান, রংপুরের একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি তিনি। তাকে সেই পরোয়ানায় গ্রেফতারের পর ডিবি অফিসে নেওয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *