প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৩ ১৪:০৩:৫৫ || আপডেট: ২০১৮-১০-২৩ ১৪:০৩:৫৫
প্রদীপ শীল, রাউজানঃ
রাউজানে একটি বৌদ্ধ বিহারে চুরির ঘটনা ঘটেছে। জানা য়ায, উপজেলার পূর্ব বিনাজুরী গ্রামে মৈত্রীনিকেতন বৌদ্ধ বিহারে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে২২ অক্টোবর দিবাগত রাতে। স্থানীয়রা জানিয়েছে বিহারের অধ্যক্ষ (ভান্তে) রাতে বিহারের অবস্থান না করার সুযোগে দুর্বৃত্ত রা প্রবেশপথের গেইটের তালা ভেঙ্গে মন্দিরে প্রবেশ করে। চোরের দল এসময় দানবাক্সের টাকা ও অধ্যক্ষের আলমেরীতে থাকা টাকা লুট করে পালিয়ে যায়। বিহার অধক্ষ্য শ্রী ইন্দ্রবংশ ভান্ত জানান, রুমের আলমিরা ভেঙ্গে নগদ টাকাসহ এক লাখ নিয়ে যায়। এছাড়াও আসবাবপত্রের উপর ব্যাপক তান্ডব চালায় দুর্বৃত্তরা। উল্লেখ্য, পূর্ব বিনাজুরীতে অবস্থিত বিহার সমূহের মধ্যে ধারাবাহিক চুরির ঘটনা ঘটছে সম্প্রতি সময়ে।