প্রকাশ: ২০১৮-১০-২৩ ২০:৪২:১৩ || আপডেট: ২০১৮-১০-২৩ ২০:৪২:১৩
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে এক জেএসসি পরীক্ষার্থী । মঙ্গলবার(২৩ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান তাঁর কার্যালয়ে মেয়ে ও মেয়ের মাকে ডেকে পাঠিয়ে মুচলেকা নেন। স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সৈয়দাবাদ এলাকার মেয়েটি একই ইউনিয়নের খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষা দেবে। একই এলাকার এক প্রবাসীর সাথে মেয়েটির বিয়ের কথাবার্তা চলছিল। তবে বিয়ের দিনক্ষন ঠিক হয়নি। ১ নভেম্বর থেকে এই স্কুল ছাত্রীর জেএসসি পরীক্ষা শুরু হবে।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ বাল্য বিবাহের খবর পেয়ে মেয়ের মাকে আমার কার্যালয়ে ডেকে পাঠিয়ে বিয়ে বন্ধ করে দিই। মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেনা মর্মে মুচলেকা দেন মেয়ের মা।”