চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে অবদানে সম্মাননা পেলেন ৩ ব্যক্তি 

প্রকাশ: ২০১৮-১০-২৩ ২০:১২:০২ || আপডেট: ২০১৮-১০-২৩ ২০:১২:০২

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ায় মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ৩ ব্যক্তিকে সম্মাননা দেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁদের ক্রেস্ট দিয়ে সম্মাননা দেয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা নিজাম উদ্দীন বাদশা, কোদালা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও কর্নফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের কর্মকর্তা কাউছার নূর লিটন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *