চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

আগামীকাল ফটিকছড়ির সাবেক এমপি রফিকুল আনোয়ারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

প্রকাশ: ২০১৮-১০-২৪ ১৯:৫৮:৪১ || আপডেট: ২০১৮-১০-২৪ ১৯:৫৮:৪১

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি থেকে দুই দু’বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, নানপুর লায়লা-কবির ডিগ্রী কলেজ ও হোটেল গোল্ডেন ইনের প্রতিষ্ঠাতা এবং চট্টগ্রাম আবাহনী লিমিটেডের (সাবেক) চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল আনোয়ারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল (২৫ অক্টোবর) মরহুমের গ্রামের বাড়ী দক্ষিণ ফটিকছড়ির নানুপুর ঢালকাটা গ্রামে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে রফিকুল আনোয়ার স্মৃতি সংসদ ও পরিবারবর্গের উদ্যোগে মিলাদ মাহফিল, খতমে কোরআন, কবর জেয়ারতসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচিতে মরহুমের আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীসহ সকলকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মরহুমের ছোট ভাই আলহাজ্ব ফখরুল আনোয়ার এর উদ্যোগে তার বড় ভাই রফিকুল আনোয়ারের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জেয়াফতের (মেজবান) আয়োজন করা হচ্ছে।

অন্যদিকে মরহুমের প্রতিষ্ঠিত নানুপুর লায়লা-কবির ডিগ্রী কলেজের উদ্যোগে এক স্মরণ সভা পরিচালনা পর্ষদের সভাপতি ফখরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম- প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *