প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৪ ২০:২০:০৪ || আপডেট: ২০১৮-১০-২৪ ২০:২০:০৪
রাউজান প্রতিনিধিঃ পশ্চিম রাউজানে ওমান প্রবাসীর উপর হামলা চালিয়ে দুটি মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ছিনতাইয়ের ঘটনা ঘটে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম রাউজান এলাকার ফতেহ আলী চৌধুরীর বাড়ী এলাকায়।
ওমান প্রবাসী মোঃ ইব্রাহিম অভিযোগ করে বলেন, ২৩ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটায় বাড়ী ফেরার পথে বাড়ীর কাছে পৌছালে পুর্ব শত্রুতার জের ধরে আমার উপর প্রতিবেশী ইসাহাক ও তার পুত্ররা হামলা করে। তার দাবি তার সাথে থাকা নুরুল আবছার ড্রাইভার এক ব্যাক্তি তাদের প্রতিরোধ করতে চাইলে নুরুল আবছার ড্রাইভারকে মারধর করে আহত করে।
তিনি আরো বলেন. ঘটনার সময়ে আমার কাছে থাকা দুটি মোবাইল ফোন ও পকেটে থাকা দশ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলা কারীরা। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। ছিনতাইয়ের ব্যাপারে রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্রাহর কাছে জানতে চাইলে তিনি বলেন এধরণের কোন অভিযোগ এখনো পায়নি। অভিযোগ ফেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে ।