চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

কর্ণফুলী উপজেলা আ’লীগের কমিটি অনুমোদন

প্রকাশ: ২০১৮-১০-২৪ ২০:৩৭:০৮ || আপডেট: ২০১৮-১০-২৪ ২০:৩৭:০৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : নব গঠিত কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে। এতে বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরীকে সভাপতি ও হায়দার আলী রনিকে সাধারণ সম্পাদক এবং নাজিম উদ্দিন হায়দারকে যুগ্ম সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

জানা যায়, দীর্ঘদিন ধরে নব গঠিত কর্ণফুলী উপজেলা পশ্চিম পটিয়ার অধীনে থাকায় এখানে কোন সাংগঠনিক উপজেলা কমিটি ছিল না। সর্বশেষ ২০১৪ সালের ১২ অক্টোবর সৈয়দ জামাল আহমদকে সভাপতি ও হায়দার আলী রণিকে সাধারণ সম্পাদক করে কর্ণফুলী থানা আওয়ামীলীগের এডহক কমিটি ঘোষণা করা হয়। এডহক কমিটি দিয়ে সাংগঠনিক কার্যক্রম চললেও পূর্ণাঙ্গ করতে পারেনি কর্ণফুলী থানা আওয়ামীলীগ।

কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নবনির্বাচিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফারুক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে আমাদের থানা কমিটি ছিলো। উপজেলা হিসেবে প্রথমবারের মত উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক কমিটি গঠন হয়েছে। তরুন ও পুরাতন নেতাকর্মীদের নিয়ে এ কমিটি সাজানো হয়েছে। আমরা আসন্ন নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। এব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *