চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রী নিখোঁজ

প্রকাশ: ২০১৮-১০-২৪ ২০:৫৫:৩১ || আপডেট: ২০১৮-১০-২৪ ২০:৫৫:৩১

নূর হোসেন মামুন, কাপ্তাই প্রতিনিধি :  রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি (ক্যাঙঘাট) এলাকায় অাজ বুধবার দুপুর সাড়ে ১২টায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে সাত বছর বয়সী এক স্কুল শিক্ষার্থী রিয়া অাক্তার। এই রিপোর্ট লিখা পর্যন্ত সর্বশেষ সন্ধ্যা ৭টায়ও কাপ্তাই ফায়ার সার্ভিস ও বাংলাদেশ নৌ বাহিনীর ডুবোরী দল টানা অভিযানে মিলেনি তার সন্ধান। এদিকে তার সন্ধান না মিলায় সমগ্র এলাকায় এক ধরণের শোকের সৃষ্টি হয়েছে। নিখোঁজ রিয়া অাক্তারের পারিবারিক সুত্রে জানা যায়, কাপ্তাইয়ের ব্যাঙছড়ি এলাকার নতুন ব্যবসায়ী মো. ওবায়দুল্লাহের সাত বছর বয়সী স্কুল ছাত্রী রিয়া অাক্তার কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও বাংলাদেশ নৌবাহিনীকে খবর দিলে টানা সন্ধ্যা ৭টা পর্যন্ত ডুবোরী দল অভিনব পদ্ধতিতে অভিযান চালায়।

অভিযান পরিচালনা করেন, কাপ্তাইয়ের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টিশন অফিসার অাব্দুল মান্নান অানসারী ও নৌ বাহিনীর লে. কবির। এসময় ঘটনাস্থলে প্রথম থেকে এই পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফ অাহমেদ রাসেল, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ, চিৎমরম ইউপি চেয়ারম্যান খাইসাঅং মারমা, কাপ্তাই ছাত্রলীগ সভাপতি এম নূর উদ্দিন সুমন, ব্যাঙছড়ি ফরেস্ট বিট অফিসার নজরুল ইসলাম সহ অারও অনেকে।

এই বিষয়ে কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ বলেন, গোসল করতে কর্ণফুলী নদীতে নেমে দুপুরে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুজির পরেও এখনো তার সন্ধান মিলেনি। অভিযান অব্যাহত রয়েছে। অাশাকরি খুব দ্রুত তার সন্ধান মিলবে। এদিকে কাপ্তাইয়ের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টিশন অফিসার অাব্দুল মান্নান অানসারী বলেন, অাগামীকাল ফজরের পর অাবার অভিযান চালানো হবে। অাজ সন্ধ্যা হয়ে যাওয়ায় অন্ধকারে কিছুই দেখা যাচ্ছেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *