চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় প্রবারণা পূর্ণিমা উদ্যাপন

প্রকাশ: ২০১৮-১০-২৪ ২০:৩২:২৩ || আপডেট: ২০১৮-১০-২৪ ২০:৩২:২৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় যথাযোগ্য মর্যাদায় বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে বিভিন্ন মন্দিরে বৌদ্ধ পূজা, শীল গ্রহণ, ধর্মদেসনা, প্রদীপ প্রজ্জ¦লন ও ফানুস উত্তোলন সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। বিকেলে পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ সংঘ প্রিয় মহাথের।

প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। বক্তব্য রাখেন কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, বৌদ্ধ সেবক ভিক্ষু প্রমুখ। এছাড়াও ঊনাইনপুরা লঙ্কারামে সকালে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘ রাজ ড. ধর্ম সেন মহাস্থবির। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সেবা সদনের পরিচালক বিশ্ব মিত্র। এতে জগতের সকল প্রাণীর সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থণা করা হয়।

এদিকে গতকাল জাতীয় সংসদের অধিবেশন থাকায় পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী প্রবারণা পূর্ণিমা পটিয়ার বিভিন্ন মন্দিরে উপস্থিত হতে না পারলেও এক বিবৃতিতে বৌদ্ধ সম্প্রদায়কে প্রবারণা পূর্ণিমা শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গতকাল দিনব্যাপী পটিয়ায় কর্ণফুলীর ৩য় সেতু থেকে মুজাফ্ফরাবাদ পর্যন্ত প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও বিনা ভাড়ায় বাস সার্ভিস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *