চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া বনরেঞ্জের অভিযানে লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার

প্রকাশ: ২০১৮-১০-২৪ ২০:৪৫:২৭ || আপডেট: ২০১৮-১০-২৪ ২০:৪৫:২৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া বনরেঞ্জ অভিযান চালিয়ে কেলিশহরের দারোগা হাট এলাকা থেকে পাচারের সময় বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করেছে। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।

জানা যায়, গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া বনরেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে এফজি মীর কাসেম, শাহজাহান, নুরুল আলম, দেলোয়ার ও হেডম্যান মহিউদ্দিন সহ বন কর্মচালীরা অভিযান পরিচালনা করে। এসময় পাচারকারীরা কৌশলে পালিয়ে গেলেও বন বিভাগ ইউক্লিপটাস এবং গর্জন গাছ সহ বিভিন্ন প্রজাতির গোল কাঠ জব্দ করতে সক্ষম হন। পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, জব্দকৃত গোলা কাঠের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। এব্যাপারে বন আইনে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *