এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৪ ১৩:৫৩:১৫ || আপডেট: ২০১৮-১০-২৪ ১৩:৫৩:১৫
এম,শফিউল আলম.ফটিকছড়ি:
ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় আহত নাজিম উদ্দীন (৩০) নামের এক প্রবাসী ৯ দিন মৃত্যুর সাথে পাজ্ঞা লড়ে চলে গেলেন না ফেরার দেশে। জানা যায় গত ১৪ অক্টোবর রবিবার রাত সাড়ে ১১ টার সময় নাজিরহাট এফটি ওয়াই কমিউনিটি সেন্টার, পুলিশ ফাঁড়ির সামনে নিহত নাজিম রাস্তা পার হওয়ার সময়। ফটিকছড়ি সদরের দিকে দ্রুত গতিতে আসা হাইস গাড়ী সজোরে ধাক্কা দিলে, নাজিম সড়ক থেকে ৪/৫ফুট দুরে পড়ে যান। পরে উত্তেজিত জনতা মহাসড়কে ৩০/৪০মিনিট ব্যারিকেড দিয়ে, হাইচ চালককে বিবিরহাট হাট থেকে আটক করা হয়। পরে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গাড়ি জব্দ করে। আহত ব্যক্তিকে প্রথমে নাজিরহাট হাসাপাতাল,পরে চমেক, ন্যাশনাল হসপিটাল এবং ম্যাক্স হাসাপাতালের আইসিইউতে ছিলেন। পরে ঢাকার এ্যাপলো হাসাপাতালে গতকাল ২৩ অক্টোবর রাত ১০ টায় মারা যায়। নিহত নাজিম উদ্দিন, দক্ষিণ ফটিকছড়ির মুহাম্মদ তকিরহাটের, জুনির বাপের মসজিদ এয়ালাকার মৃত আব্দুস সাত্তার সারাং এর পুত্র, নাজিম শারজাহ প্রবাসী ছিলেন। এই বিষয়ে জাফত নগর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা করা হয়নি, শুনেছি ঐদিন আটক করা ড্রাইভার কে পুলিশ ছেড়ে দিয়েছে। আজ বাদে আছর মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।