চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বিভিন্ন বিহারে প্রবারণা পূর্নিমা ও ফানুস উৎসব 

প্রকাশ: ২০১৮-১০-২৪ ২৩:৩২:৫৩ || আপডেট: ২০১৮-১০-২৪ ২৩:৩২:৫৩

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ার বিভিন্ন বৌদ্ধ বিহারে বুধবার (২৪ অক্টোবর) পালিত হয়েছে প্রবারণা পূর্নিমা ও ফানুস উৎসব।  গানের তালে তালে ফানুস উৎসবে মাতোয়ারা হয়ে উঠে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রবারনা পূর্নিমা উপলক্ষে প্রতিটি বিহারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।  সকালে ত্রিপিটক পাঠ, ধর্মীয় আলোচনা, ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, প শীল পাঠ, সদ্ধর্ম দেশনা ও সবশেষে সন্ধ্যায় ফানুস উড়ানো। রাঙ্গুনিয়া থানা সদর এলাকার সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ করুনা শ্রী থের বলেন, “ রাঙ্গুনিয়ার ৮৬ টি বৌদ্ধ বিহারে ফানুস উড়ানোর পাশাপাশি এ বিহারেও ফানুস উড়ানো হয়।  বিভিন্ন ফানুসের মধ্যে ৬০ দিস্তা কাগজ দিয়ে তৈরি একটি বড় ফানুস উড়ানো হয়।  এটির আকর্ষন হচ্ছে একটি বড় ফানুসের চারপাশে ১৬ টি চাকা বানানো হয়েছে।  বরাবরের মতো এটিই রাঙ্গুনিয়ার বড় ফানুস বলে তিনি দাবি করেন।  সন্ধ্যা থেকে এই বিহারে দুইশ’র অধিক ছোট-বড় ফানুস উড়ানো হয়েছে। ফানুস উড়ানো শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।  আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বৌদ্ধ সম্প্রদায়ের বর্ষাবাস পালন সমাপ্ত হয়েছে।  এ তিন মাস সময়ে বৌদ্ধ ভিক্ষুগণ বিভিন্ন বিহারে অবস্থান করে জ্ঞান সাধনা করে আত্মশুদ্ধির ব্রতে থাকেন ।  তাই ফানুস উড়ানোর মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করে বৌদ্ধ ধর্মের অনুসারীরা। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *