চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

জাতীয় ঐক্যফ্রন্টকে অলির সমর্থন

প্রকাশ: ২০১৮-১০-২৪ ১৯:১০:৫২ || আপডেট: ২০১৮-১০-২৪ ১৯:১৯:৪৭

সাত দফা দাবিতে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে সমর্থন জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।বুধবার বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

তিনি বলেন, আজকে এই সমাবেশ থেকে পার্টির চেয়ারম্যান কর্নেল (অব). ড. অলি আহমেদের পক্ষ থেকে জাতীয় ঐক্যফ্রন্টকে পূর্ণাঙ্গ সমর্থন জানাচ্ছি।

এলডিপির যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিমও জনসভায় যোগ দেন।

এছাড়া ২০ দল জোট নেতা মোস্তফা জামাল হায়দার, অধ্যাপক আহমেদ আবদুল কাদের, মাওলানা রকিব উদ্দিন, এমএম আমিনুর রহমান প্রমুখও জনসভায় যোগ দিয়েছেন।

এছাড়া বিকল্প ধারা একাংশের মহাসচিব শাহ আহমেদ বাদলও জনসভায় যোগ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *