প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৪ ২০:১৪:১৯ || আপডেট: ২০১৮-১০-২৪ ২০:১৪:১৯
প্রদীপ শীল, রাউজান: রাউজানের চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক ও চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান করেছে দুইপি ভ্রাম্যমান আদালত। এসময় ৪৩টি মামলা দেয়া হয় অভিযুক্ত গাড়ীকে। এছাড়া ৩১ হাজার টাকা জরিমানা আদায়সহ ৪টি গাড়ীর কাগজপত্র জব্দ আদালত। অপর ১টি ভুয়া রেজিষ্টেশন নম্বর যুক্ত মোটর সাইকেল আটক করা হয়েছে।
২৪ অক্টোবর বুধবার সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান জলিল নগর এলাকায় চালকের ড্রাইভিং লাইসেন্স পরিক্ষা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যজিষ্ট্রেট জেনায়েদ কবির সোহাগ। রাউজান হাইওয়ে পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। এসময়ে ১৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয়। আদায় করা হয় ৮ হাজার ৩শত টাকা জরিমানা।
অপরদিকে বি,আর,টি এর ম্যজিষ্ট্রেট সোহেল রানা নেতৃত্বে ও রাউজান পুলিশের সহায়তায় সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া পথের হাট এলাকায়। এসময় ভ্রাম্যমান আদালত ২৬টি মামলা দায়ের করেন এবং ২৭ হাজার ৭শত টাকা জরিমানা আদায়সহ ৪টি গাড়ীর কাগজ পত্র জব্দ করা হয়। এছাড়া ভুয়া রেজিষ্টেশন নম্বর ব্যবহার করে সড়কে চলাচল কারী একটি মোটর সাইকেল আটক করে আদালতটি।