চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বেলাল আহমদ বিশেষ প্রতিনিধি

লামায় ইয়াবা সহ টেকনাফের গিয়াস আটক 

প্রকাশ: ২০১৮-১০-২৪ ১৫:৫৮:৫০ || আপডেট: ২০১৮-১০-২৪ ১৬:০০:৫২

বান্দরবানের লামায় ৮০ পিস ইয়াবা সহ গিয়াস উদ্দিন (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

জানা যায় বুধবার (২৪ অক্টোবর) ভোর ৬.১৫ মিনিটের সময় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) লিয়াকত আলীর নেতৃত্বে পুলিশের উপ-পরিদর্শক কামাল উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে লামা পৌরসভার লাইনঝিরি রওজাঝিরি এলাকার হারুণের বাড়ির সামনে থেকে ৮০ পিস ইয়াবা সহ তাকে আটক করে।

আটক গিয়াস উদ্দিন কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদ এলাকার মৃত নজু মিয়ার ছেলে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) লিয়াকত আলী ইয়াবা সহ আটকের সত্যতা নিশ্চিত করে জানান,আটক গিয়াস উদ্দিনের বিরুদ্ধে   মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নং ১০,(২৪ অক্টোবর ২০১৮) ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *