চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

শিক্ষাক্ষেত্রে শেখ হাসিনা সরকারের অর্জন দেশের ভীত মজবুত করেছে : সামশুল হক এমপি

প্রকাশ: ২০১৮-১০-২৪ ২০:২৭:৫০ || আপডেট: ২০১৮-১০-২৪ ২০:২৭:৫০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ভাটিখাইন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ভবনের শুভ উদ্বোধন করেন পরিকল্পনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।

এসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকারের শিক্ষা বান্ধব সফল নীতির কারণে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করেছে। বছরের প্রথম কার্য দিবসে প্রত্যেক শিক্ষার্থীর হাতে হাতে বিনামূল্যে বই পৌঁছে দিয়ে তিনি ইতিহাসের অংশ হয়েছেন। তাই আগামীতেও শিক্ষা খাতকে এগিয়ে নিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন সহ দক্ষ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সরকারের গৃহিত পদক্ষেপ বাস্তবায়ন করতে শেখ হাসিনার বিকল্প নেই। এছাড়াও তিনি অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় এনে লেখা পড়ার প্রতি আগ্রহী করার জন্য কাজ করায় আজ বাংলাদেশের শিক্ষার হার অনেকাংশে বেড়ে গেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান হাজী জাফর আহমেদর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দিন আহমেদ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম, এম. এজাজ চৌধুরী, মাজেদা বেগম শিরু, ইউপি চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন, ইউনিয়ন আ’লীগের সভাপতি সন্তোষ কুমার বড়ুয়া, জাহাঙ্গীর চৌধুরী, প্রবীণ আ’লীগ নেতা মৃণাল কান্তি বড়ুয়া, আলহাজ্ব আবুল বশর, আবুল কাশেম, উত্তম মেম্বার, মুজিবুল হক চৌধুরী নবাব, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, নাজিম উদ্দিন পারভেজ, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম.এ রহিম, আবু ছালেহ মো. শাহরিয়ার, প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, আবু তালেব, কাজী জিল্লুর রহমান, ছাত্রলীগ নেতা তারেকুর রহমান তারেক, কোরবান আলী, আবু তৈয়ব সোহেল, নাজমুল সাকের সিদ্দিকী, সাজ্জাতুল বশর, ইউনিয়ন যুবলীগ সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুবলীগ নেতা শওকত হোসেন রাসেল, পলাশ বড়ুয়া অপ্লু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *