চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

আজিজ নগরে ১দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন 

প্রকাশ: ২০১৮-১০-২৫ ১৩:৫৮:৫৬ || আপডেট: ২০১৮-১০-২৫ ১৩:৫৮:৫৬

আলাউদ্দিন,  বীর কন্ঠ :

বান্দরবানের লামা উপজেলার আজিজ নগরে  ১দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আজিজনগর ইউনিয়নে হাকিম এগ্রোর বাগনে   ২৪ অক্টোবর( বুধবার) দুপুরে  এ প্রশিক্ষণ অনুষ্টিত হয়। এতে উপজেলার ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করে।

জানা যায়, ‘বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পে’র আওতায় আজিজ নগর হর্টিকালচার সেন্টার এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণের বিষয় ছিল ‘বসতবাড়িতে খাট জাতের নারিকেলসহ বিভিন্ন ফল চাষাবাদের কলাকৌশল ও পারিবারিক পুষ্টি উন্নয়নে ফলের ব্যবহার’।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান হর্টিকালচার সেন্টার বালাঘাটার উপ-পরিচালক মো:মিজানুর রহমান।

আজজিজনগর হার্টিকালচার সেন্টারের উদ্দ্যান তত্ত্ববিদ সাইফুল ইসলাম সভাপতিত্বে ও আজিজনগর হর্টিকালচার সেন্টারের উপ- সহকারি সালাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন,চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন,বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ,আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম কানন, হাকিম এগ্রো মালিক মো: শাহজাহান হাকীম  ইউপি সদস্য মোবারক হোসেন মহরম, আজিজনগর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মৃদু্ল কান্তি।

প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ১টি করে উন্নত খাটো জাতের নারিকেল চারা দেয়া হয়। তাছাড়া এ প্রশিক্ষণে কৃষকগণ খরা মৌসুমে পানি সংকটের কারণে চাষাবাদ সমস্যার বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। পরে প্রধান অতিথি  চট্টগ্রামের সফল কৃষক শাহাজাহান হাকিমের কৃষি খামার পরিদর্শন করেন।

এসময় স্থানীয় জনসাধারন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *