চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ের কর্ণফুলী নালন্দা বিহারে কঠিন চীবর দানোৎসব

প্রকাশ: ২০১৮-১০-২৫ ২৩:১৫:৫২ || আপডেট: ২০১৮-১০-২৫ ২৩:১৮:৪৯

নূর হোসেন মামুন, কাপ্তাই।

কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী কর্ণফুলী নালন্দা বিহার কমপ্লেক্স প্রাঙ্গনে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচীর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০১৮।

প্রতুষ্যে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর পর্যায়ক্রমে পূজনীয় ভিক্ষু সংঘের প্রাতঃরাশ দান, অষ্ট পরিষ্কার সহ মহতী সংঘদান, পূজনীয় ভিক্ষু সংঘের পিন্ডদান, ধর্মীয় অালোচনা এবং পূজনীয় ভিক্ষু সংঘকে কঠিন চীবর দান করা হয়।

ঐতিহ্যবাহী সুপ্রাচীন সংগঠন, সংঘরাজ ভিক্ষু মহামন্ডল এর কর্মদূত ভদন্ত জিনালংঙ্কার মহাথেরো এর সভাপতিত্বে চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ধর্মসারথী ভদন্ত শাসনানন্দ মহাথেরো।

 

বিহার পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক সুমন বড়ুয়ার সঞ্চালনায় কঠিন চীবর দানোৎসব এর শুভ উদ্বোধন করেন কর্নফুলী নালন্দা বিহারের অধ্যক্ষ ভদন্ত সাধনানন্দ থেরো। অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশক হিসাবে উপস্হিত ছিলেন চট্রগ্রাম বিশ্ব- বিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক ভদন্ত ড: জ্ঞানরত্ন মহাথেরো। এছাড়া অনুষ্ঠানে পোমরা জ্ঞানোঙ্কুর মৈত্রি বিহারের অধ্যক্ষ বির্দশন -আচার্য্য ভদন্ত শাসনপ্রিয় মহাথেরো, হাটহাজারী বালুখালী জগৎজ্যোতি বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় থেরো, রাংগামাটি জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা সহ পুজনীয় ভিক্ষু সংঘ এবং দায়ক দায়িকারা উপস্হিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী স্বপন বড়ুয়া, দানোৎসব কমিটির আহবায়ক দেবপ্রিয় বড়ুয়া সদস্য সচিব জয়সীম বড়ুয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী স্বপন বড়ুয়া, দানোৎসব কমিটির আহবায়ক দেবপ্রিয় বড়ুয়া সদস্য সচিব জয়সীম বড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *