নূর হোসেন মামুন ,
কাপ্তাই প্রতিনিধি :
প্রকাশ: ২০১৮-১০-২৫ ১৩:৪৯:২৭ || আপডেট: ২০১৮-১০-২৫ ১৩:৪৯:২৭
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি–
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউপির দেবতাছড়ি এলাকা হতে বৃহস্পতিবার রাত ২ঘটিকার সময় .২২ বোরের একটি রাইফেলকে মদ্যপায়ী দুই উপজাতীয় যুবকের কাঁধে দেখতে পেয়ে তাদের অাটক করে রাঙামাটি সেনাবাহিনী। রাইফেলটি লাইসেন্সকৃত হলেও অবৈধভাবে অতিরিক্ত ৪৫ রাউন্ড (লাইসেন্সকৃত অস্ত্রের সাথে ৩০ রাউন্ড এ্যামোঃ থাকতে পারে) এ্যামোনিশন থাকার কারণে তাদের দুই জনকে অাটক করে কাপ্তাই থানায় সোপর্দ করা হয়েছে। থানা সুত্রে এসব তথ্য জানা যায়।
কাপ্তাই থানা সুত্রে অারও জানা যায়, রাঙামাটি সেনাবাহিনীর মেজর মোহাম্মদ মঈনুল ইসলামের নেতৃত্বে ওয়াগ্গা ইউপির দেবতাছড়ি এলাকার দুর্গাচরণ কারবারির পুত্র রাজ চন্দ্র তনচংগ্যা (৩৫) ও একই এলাকার দেবী চরণ তনচংগ্যার পুত্র খোকন তনচংগ্যা (৩২) কে অাটক করা হয়েছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।
কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল অালম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাইসেন্স বিহীন তার কাছে অতিরিক্ত ৪৫ রাউন্ড এ্যামোনিশন পাওয়া যায়। বর্তমানে অাটককৃত ব্যাক্তিদ্বয় কাপ্তাই থানা হেফাজতে রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।