চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ শেখর দস্তিদারের ইন্তেকাল

প্রকাশ: ২০১৮-১০-২৫ ১৪:০৯:৫৮ || আপডেট: ২০১৮-১০-২৫ ১৪:০৯:৫৮

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শেখর দস্তিদার(৬৫) আর নেই।  বুধবার(২৪ অক্টোবর) গভীর রাতে নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

শেখর দস্তিদার ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।  চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়েও নেওয়া হয়েছিল।  সেখান থেকে কিছুদিন আগে দেশে ফেরেন।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসান বলেন, সকাল ১০টায় শেখর দস্তিদারের মরদেহ কলেজে এনে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে।

তিনি জানান, চট্টগ্রাম কলেজ ছাড়াও হাজী মুহাম্মদ মহসিন কলেজ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে তাকে।

দুপুরে নগরের বলুয়ার দীঘি মহাশ্মশানে শেখর দস্তিদারের শেষকৃত্য হবে বলে জানান আবুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *