চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন : ইসি সচিব

প্রকাশ: ২০১৮-১০-২৫ ১৪:২২:০০ || আপডেট: ২০১৮-১০-২৫ ১৪:২২:০০

বীর কন্ঠ ডেস্ক :

২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, আশা করছি, ডিসেম্বরের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডিসেম্বরের কোন সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কোন সপ্তাহে হবে, সেটা এখনও বলতে পারছি না। তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে।

উল্লেখ্য, ২৭ অক্টোবর দেশের আট অঞ্চলে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনীকে কেন্দ্র করে পুরো কমিশন ও ইসি সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা যাচ্ছেন ঢাকার বাইরে।

এরপর ৩১ অক্টোবর আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব ১ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন। নভেম্বরের প্রথম সপ্তাহে ভোটের সময়সূচি ঘোষণার পরিকল্পনার রয়েছে ইসির।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *