প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৫ ১৬:৪৪:৫৭ || আপডেট: ২০১৮-১০-২৫ ১৬:৪৪:৫৭
প্রদীপ শীল, রাউজান:
আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্য নির্ভর সংগঠন “তাজকিয়া” হাটহাজারী জোনের কর্তৃক আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ২৫ অক্টোবর দুপুর ১২ টায় হাটহাজারীর মধ্যম মাদার্শার বকুলতলায় অনুষ্টিত হয় ।আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ফয়েজুল ইসলাম।সংগঠনের
সদস্য সচিব আবিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি হাটহাজারী পৌরসভা শাখার যুগ্ম সম্পাদক ও রাউজান পৌর সাবেক কাউন্সিলর মোঃ আশেক রাসূল রোকন। এতে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া হক কমিটি হাটহাজারী সরকারি কলেজ শাখার আহবায়ক আরাফাত হোসেন, জোনের যুগ্ম সচিব ফোরকান, সদস্য আশরাফুল, নবাব, ইমন ও প্রমুখ। রক্তের গ্রুপ নির্ণয় করেন রাফি ও মুহিন। বায়োজ্যষ্ট, তারুণ, মহিলাসহ সকল শ্রেণীর দু’শতাধিক লোক রক্তের গ্রুপ নির্ণয় করেন।