এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৫ ১৬:৩১:৪০ || আপডেট: ২০১৮-১০-২৫ ১৬:৩১:৪০
শফিউল আলম. ফটিকছড়ি :
ফটিকছড়ি থেকে ২ বারের নির্বাচিত সাবেক সাংসদ, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও নানুপুর লায়লা কবির (ডিগ্রি) কলেজ ও হোটেল গোল্ডেন ইনের প্রতিষ্ঠাতা এবং চট্টগ্রাম আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, দানবীর ও শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব রফিকুল আনোয়ারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২৫ অক্টোবর সকাল ৯টায় মরহুমের কবরস্থানের পাশে জিলানী জামে মসজিদে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে মৃত্যুবার্ষিকী উদযাপনের কর্মসূচী সূচনা করা হয়। এরপর ফটিকছড়ির বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষথেকে শোক র্যা লী, মরহুমের কবরে পু®পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন। সকাল ১১টায় নানুপুর লায়লা কবির (ডিগ্রি) কলেজে স্মরণসভার আয়োজন করেন। স্মরণ সভায় কলেজের অধ্যক্ষ আ.ন.ম সরোয়ার আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মরহুমের ছোট ভাই ও জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক স¤পাদক আলহাজ্ব ফখরুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন, নানুপুর গাউসিয়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা হোসাইন আহমদ ফারুকী, অধ্যক্ষ মুসলেহ উদ্দিন আহমদ মাদানী, মাওলানা আব্দুস শুক্কুর আনছারী, মাওলানা ওসমান গনী জালালী, আওয়ামীলীগ নেতা কামাল পাশা, আবু জাফর বুলবুল ও এসএম আক্তার মিয়া, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক উপ-অর্থ বিষয়ক স¤পাদক সাইফুল ইসলাম মঞ্জু, মীর মোরশেদুল আলম প্রমুখ।