অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৫ ২৩:০৮:৫০ || আপডেট: ২০১৮-১০-২৫ ২৩:০৮:৫০
অধীর বড়ুয়া, বোয়ালখালীঃ
বোয়ালখালী আইন শৃংখলা কমিটির সভায় মাদকের ভয়াবহতা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অপশক্তির তৎপরতা বেড়েছে বক্তাদের এমন দাবীর পরিপ্রেক্ষিত উপজেলা প্রশাসন জানান- মাদকের বিরুদ্ধে বোয়ালখালী প্রশাসনের অবস্হান জিরো টলারেন্স, মাদক হোক- অপতৎপরতা হোক, রাস্ট্র ও সমাজ বিরোধী যে কোন তৎপরতা কঠোর হস্তে দমন করা হবে। যদি এলাকাবাসির সহযোগিতা পাওয়া যায় তাহলে অচিরেই বোয়ালখালীকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে।
ইউ এন ও আছিয়া খাতুনের সভাপতিত্বে ২৫ অক্টোবর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউল হক, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান ওবাইদুল হক হক্কানী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এস এম সেলিম,উপজেলা জাসদের সভাপতি মনির উদ্দিন খান, জেলা আ’লীগ নেতা রেজাউল করিম বাবুল, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইরুল ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, সাধারন সম্পাদক এস এম মোদাচ্ছের, উপজেলা শিক্ষা অফিসার সদানন্দ পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাত সুলতানা, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ডিজিএম রফিকুল আজাদ রতন, শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম,শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মোনাফ, পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, স্হানিয় পৌর কাউন্সিলর উপজেলা মহিলা আ’লীগ সভাপতি শামীম আরা বেগম, কাউন্সিলর সুনীল ঘোষ, আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে,পশ্চিম গোমদন্ডী ইউ/পি চেয়ারম্যান মোঃ আবু তাহের ও
গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস এম মনজুর আলম প্রমুূখ।