চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

অসুস্থ আ’লীগ সভাপতি আ.ক.ম  সামশুজ্জামান সকাশে মুরাদ চৌধুরীর নেতৃত্বে খরনা আ’লীগ নেতৃবৃন্দ

প্রকাশ: ২০১৮-১০-২৬ ০১:৪৭:৫৩ || আপডেট: ২০১৮-১০-২৬ ০১:৪৭:৫৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

১৯৭১ এর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, রেড ক্রিসেন্টের সাবেক জেলা সভাপতি এবং প্রবীণ রাজনীতিবিদ, পটিয়া উপজেলা আ’লীগের সংগ্রামী সভাপতি আ.ক.ম সামশুজ্জামানকে দেখতে গেলেন পটিয়া উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক, মুজাফ্ফরাবাদ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, তরুণ সমাজ সেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ গোলাম সরোয়ার চৌধুরী মুরাদের নেতৃত্বে খরনা ইউনিয়ন আ’লীগ, ছাত্রলীগ ও  যুবলীগের নেতৃবৃন্দ।

এসময় খরনার কৃতি সন্তান চট্টগ্রাম জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক আব্দুল হান্নান লিটন, খরনা ইউনিয়ন আ’লীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক জয় প্রকাশ দত্ত, সহ সভাপতি বিপ্লব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নরেন রায় চৌধুরী, ৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সুকান্ত চৌধুরী, নুরুল আলম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ প্রবীণ আওয়ামী লীগ নেতা আ.ক.ম সামশুজ্জামানের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, পটিয়া উপজেলা আ’লীগের পরীক্ষিত সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী দলের নেতা-কর্মীদের অনুপ্রেরণা। তিনি দলের সুদিন-দুর্দিনে দলকে সংগঠিত করেছেন।

পটিয়ার এমপি আলহাজ্ব সামশুল হক চৌধুরীকে পর পর দু’বার বিজয় লাভে তাঁর ভূমিকা স্মরণ করে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন আসন্ন একাদশ জাতীয় নির্বাচনেও আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী তাঁর সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে আলহাজ্ব সামশুল হক চৌধুরীর বিজয় তথা আওয়ামী লীগকে হ্যাট্রিক বিজয়ে ভূমিকা রাখবেন। তাঁরা অসুস্থ নেতার চিকিৎসার খোঁজ খবর নেন এবং স্রষ্টার কাছে তাঁর দ্রুত আরোগ্য লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *