চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-১০-২৬ ২২:৫৯:১৩ || আপডেট: ২০১৮-১০-২৬ ২২:৫৯:১৩

আনোয়ারা প্রতিনিধি:

 

আনোয়ারায় নৌকার পক্ষে নির্বাচনী উঠান বৈঠক করেছে পূর্ব গহিরা ওয়ার্ড আওয়ামীলীগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার পূর্ব গহিরা ঘাটকুল এলাকায় এটি অনুষ্ঠিত হয়। আ.লীগ নেতা মনির আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.আমিন শরীফ। ৯নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের ত্রাণ সম্পাদক জালাল উদ্দিন,ধর্ম বিষয়ক সম্পাদক মোকতার আহমদ,সহ-সম্পাদক আবদুল আজিজ টিপু,উপজেলা শ্রমিক লীগের সহ-সম্পাদক আবদুল হালিম,আ.লীগ নেতা আবদুল মন্নান,কামাল উদ্দিন,মোহাম্মদ শফি,জসিম উদ্দিন,যুবলীগ নেতা আবদুন নুর,হান্নান মিয়া,ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিন,জেবল হোসেন,ইদ্রিচ হুমায়ুন,আরিফুল ইসলাম ও মো.ফোরকান প্রমুখ। বক্তারা বলেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিকল্প নেই। শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে। ঘরে ঘরে গিয়ে মা-বোনদের কাছে নৌকা প্রতীকে ভোট চাইতে হবে। আ.লীগের মনোনীত প্রার্থী ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে বিপুল ভোটে জয়যুক্ত করে আবারো সংসদে পাঠিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এ জন্য আমাদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *