চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে জামায়াতের শীর্ষ নেতা আহসান উল্লাহসহ গ্রেফতার ৩

প্রকাশ: ২০১৮-১০-২৬ ১৩:২৬:১০ || আপডেট: ২০১৮-১০-২৬ ১৩:২৬:১০

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহসহ ৩ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দিনগত রাতে বিশেষ অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া অন্য দুইজন হলেন- জামায়াতের রোকন শাহাবুদ্দিন আক্তার ও নগরের ১৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আসাদুল্লাহ। তাদেরকে গ্রেফতারের বিষয়টি বাকলিয়া থানার ওসি প্রণব বড়ুয়া জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘রাতে বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে রসুলবাগ বাইতুল মামুর মসজিদ সংলগ্ন এলাকা থেকে নগর জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহ ও পৃথক অভিযানে নগর জামায়াতের অপর দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে।’

এর আগে গতকাল (বৃহস্পতিবার) দুপুরে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকা থেকে জামায়াত নেতা মো. আজিজুল হককে গ্রেফতার করেছে পু্লিশ।

 

উৎসঃ   jagonews24

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *