আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১০-২৬ ২০:৪৫:১৯ || আপডেট: ২০১৮-১০-২৬ ২০:৪৫:১৯
বীর কন্ঠ ডেস্ক :
শনিবার চট্টগ্রামের লালদীঘি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন। তবে কাজীর দেউড়ির নাসিমন ভবনস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে নুর আহমদ সড়কে সমাবেশ করতে চাইলে পুলিশের আপত্তি নেই বলে জানানো হয়েছে।
শুক্রবার (২৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে ঐক্যফ্রন্ট নেতাদের। বিষয়টি নিশ্চিত করেছেন নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান।
তিনি জানান, সকালে সিএমপির পক্ষ জানানো হয়। লালদীীঘর মাঠে নয়, নুর আহমদ সড়ক, নাসিমন ভবনের সামনে সমাবেশ করতে পারবে ঐক্যফ্রন্ট।
নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে লালদীঘির মাঠে সমাবেশ করার জন্য আমরা আবেদন করেছিলাম। কিন্তু প্রশাসন লালদীঘি মাঠের পরিবর্তে আমাদের নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ খান জানান, জাতীয় ঐক্যফ্রন্টকে শর্ত সাপেক্ষে নাসিমন ভবনের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, লালদীঘির মাঠে কোন সমাবেশ করা যাবে না।