চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

দেড় বছর রাঙ্গুনিয়ার শেখ রাসেল এ্যাভিয়ারি পার্কে চালু হচ্ছে দেশের দীর্ঘতম ক্যাবল কার   

প্রকাশ: ২০১৮-১০-২৬ ২২:৫৩:০০ || আপডেট: ২০১৮-১০-২৬ ২২:৫৩:০০

রাঙ্গুনিয়ায় প্রতিনিধি :

রাঙ্গুনিয়ায় প্রায় দেড় বছর পর পুনরায় চালু হচ্ছে শেখ রাসেল এ্যাভিয়ারি পার্কের আকর্ষনীয় ইভেন্ট ক্যাবল কার(রোপওয়ে)। গত বছরের ১৩ জুন প্রাকৃতিক দূর্যোগের কারনে দেশের দীর্ঘতম ক্যাবল কারের টাওয়ারের মাটি সরে যাওয়ায় এটি বন্ধ করে দেয়া হয়। রাঙ্গুনিয়ার সাংসদ হাছান মাহমুদ কাল শনিবার (২৭ অক্টোবর) দুপুরে সংষ্কার করা ২ দশমিক ৪ কিলোমিটার দুরত্বের ক্যাবল কার উদ্বোধন করবেন। চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের অধীনে পরিচালিত হয়ে আসছে পার্কটি । বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় বলেন, “ ২০১০ সালে ৫২০ একর বনভূমির উপর পার্কটি গড়ে তোলা হয়েছে। বিনোদন পিপাসুদের জন্য কৃত্রিম লেকের পাশাপাশি দেশি ও বিদেশী পাখি রয়েছে পার্কে। পার্কের আকর্ষনীয় ইভেন্ট ক্যাবল কার। গত বছরের ১৩ জুন অতিরিক্ত বৃষ্টির কারনে দেশের দীর্ঘতম ক্যাবল কারের টাওয়ার থেকে মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ন হয়ে উঠে। ৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে পার্কের ক্যাবল কারটি সংষ্কার করার পর আবার চালু করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *